• লিড নিউজ
  • জাতীয়

বিদ্যুৎ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টিতে বিদ্যুৎ সংযোগ নেই। সেখানে দ্রুত সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পাঠানো চিঠি থেকে এ বিষয়ে জানা গেছে।

চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫ কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। এসব কেন্দ্রে সংযোগ প্রয়োজন।

গণভোট ও সংসদ নির্বাচনের জন্য সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয় জানায়, ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম ব্যবহার (যেখানে প্রযোজ্য) এবং প্রিজাইডিং কর্মকর্তাদের দাপ্তরিক কাজের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকা বাধ্যতামূলক।

বিষয়টি বিবেচনা করেই বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭ ও নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২ ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

মন্তব্য (০)





image

বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে: ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়...

image

পাহাড়ি অঞ্চলে শতভাগ বিদ্যুতায়নে তৃতীয় ধাপে সৌরবিদ্যুৎ প্র...

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার দুর্গম পার...

image

‎শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ ‘পর্যালোচনা’ ...

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধান...

image

‎ঊর্ধ্বমুখী মাছ-মুরগির দর, ডিম-সবজির দামেও ফেরেনি স্বস্তি ‎

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর মাছ বাজার বেশ ঊর্ধ্...

image

‎বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্র প্রতিরক্ষা জোট ‎

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং ই...

  • company_logo