• শিক্ষা

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কৃষি গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ, আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের মোতায়েন করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপ-উপাচার্য  অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. হাবিবুর রহমান এবং প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।

এ ছাড়া ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশিদ, গাকৃবি ভর্তি পরীক্ষা কমিটির প্রতিনিধি অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজসহ বিভিন্ন অনুষদের ডিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল, যার ফলে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পেরেছেন।

 

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo