• বিনোদন

‎দেশাত্মবোধক গানে একাধিক সম্মাননা পেলেন সারাব আজমান

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদকঃ আমেরিকায় অধ্যয়নরত তরুণ কণ্ঠশিল্পী সারাব আজমান ছুটিতে বাংলাদেশে এসে দেশাত্মবোধক গানে বিশেষ অবদানের জন্য একাধিক সম্মাননা অর্জন করেছেন।
‎
‎সারাব আজমানের সংগীত জীবনের শুরু ২০১১ সালে। সে বছর তিনি চ্যানেল আই-এর জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘খুদে গানরাজ’-এ অংশগ্রহণ করে সেরা ১৬-এ স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি চ্যানেল আই-এর ‘সেরা কণ্ঠ ২০২৩’ প্রতিযোগিতায় অংশ নিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছান। এই পর্ব শেষ করার পরই তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে বৃত্তি নিয়ে আমেরিকায় পাড়ি জমান।
‎
‎তিনি বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি-তে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি তিনি নিয়মিতভাবে বাংলা সংগীতচর্চা ও মৌলিক গান প্রকাশে সক্রিয় রয়েছেন।
‎
‎দেশে ছুটিতে অবস্থানকালে সারাব আজমানের সাউন্ড হ্যাকার-এর প্রযোজনায় একটি দেশাত্মবোধক গান ‘বাংলাকে খুজে পাই’ প্রকাশ পেয়েছে। পাশাপাশি তার দুটি মৌলিক গান ‘সত্যিকারের তুই চাই’ ও ‘তুই আমার শুরু’ শিরোনামে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এছাড়া অনুরুদ্ধ শুভর পরিচালনায় ‘তুমি ছাড়া ভালো লাগে না’ শিরোনামের আরেকটি মৌলিক গানও শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে।
‎
‎উল্লেখযোগ্য এসব অবদানের স্বীকৃতি হিসেবে সারাব আজমানকে প্রদান করা হয় ভিক্টোরি অ্যাওয়ার্ড ২০২৫, স্টার অ্যাচাভির অ্যাওয়ার্ড ২০২৫, দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার ২০২৫, সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫, বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৫।
‎
‎এই গায়কের প্রকাশিত গানগুলো শ্রোতাদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও বাংলা গান এবং  বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন সারাব আজমান।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo