• রাজনীতি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও একই আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।
‎
‎আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
‎
‎এর আগে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়।
‎
‎এদিকে, পঞ্চম দিনের মত সারাদেশে চলছে সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে।
‎
‎এরইমধ্যে বাতিল করা হয় ৩ জনের প্রার্থিতা। সাতক্ষীরা-১ আসনে ভোটার স্বাক্ষরে গরমিল থাকায় প্রার্থিতা বাতিল করা হয় এক স্বতন্ত্র প্রার্থীর। কাগজপত্রে ক্রটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন। তবে, তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। যাচাই বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo