• লাইফস্টাইল

জাঙ্ক ফুড থেকে হতে পারে কঠিন ব্যাধি, যা লিভার শেষ করে দিতে পারে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আপনার শিশু জাঙ্ক ফুড খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু তাদের জন্য এ খাবার বেশি ক্ষতিকারক বলে জানালেন চিকিৎসক। কোথাও ফুচকা, কোথাও গোলগাপ্পা, আবার কোথাও পানিপুরি— অঞ্চলভেদে ভিন্ন নাম হয়। টক, ঝাল ও মুচমুচে এই খাবার গোটা দেশের প্রিয়। কিন্তু ফুচকার সঙ্গেই জড়িয়ে থাকতে পারে কঠিন রোগের ঝুঁকি। সম্প্রতি সেই বিষয়ে ইনস্টাগ্রামে ভিডিও করে সবাইকে সতর্ক করলেন এমস প্রশিক্ষিত গুরুগ্রাম নিবাসী স্নায়ুরোগ চিকিৎসক প্রিয়াংকা শেরওয়াত। ফুচকা খাওয়ার আগে যে বিষয়ে সচেতন ও সতর্ক হতে হবে, তা জানালেন চিকিৎসক।

সতর্কতা করে স্নায়ুরোগ চিকিৎসক প্রিয়াংকা শেরওয়াত বলেছেন, ফুচকা খাওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। এই খাবার যে পানি দিয়ে বানানো হয়, সেই পানি আদৌ পরিষ্কার নাও হতে পারে। তাতে ব্যাক্টেরিয়া ও ভাইরাস থাকতে পারে। সেই ভাইরাসগুলোর মধ্যেই হেপাটাইটিস ‘এ’র ভাইরাসও থাকতে পারে। হেপাটাইটিসের ভাইরাস সংক্রমিত পানি খাবারের মাধ্যমে ছড়াতে থাকে, যা অন্ত্রের ক্ষতি করে জন্ডিস সৃষ্টি করে পারে।

শিশুরা ফুচকা খেতে ভালোবাসে। তাদের জন্য এই খাবার বেশি ক্ষতিকারক হতে পারে বলেও জানালেন চিকিৎসক। জন্ডিস থেকে লিভার ফেল করার আশঙ্কাও তৈরি হয়েছে।

প্রথমত রাস্তার খাবার এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। তার মতে, রাস্তার খাবারে সংক্রমিত পানিই ব্যবহার করা হয়। তাই বাড়িতে পরিষ্কার পানি  দিয়ে ফুচকা বানিয়ে খাওয়াই ভালো। স্বাস্থ্যবিধি মেনে পানি ও খাবার বানালে তা স্বাস্থ্যের জন্য ভোলো।

চিকিৎসক বলছেন, পেট খারাপ, জ্বর, চোখ হলুদ হয়ে আসা এবং প্রস্রাবের রঙে হলদেটে ভাব দেখা দিলে সতর্ক হয়ে যেতে হবে। আর সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলেও জানিয়েছেন প্রিয়াংকা শেরওয়াত।

মন্তব্য (০)





image

টানা ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকার ‎

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...

image

‎ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায়

লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

image

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধে যে ভয়াবহ পরিণতি হতে পারে

নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

image

চেরির স্বাস্থ্যগুণ: পুষ্টি উপাদান, উপকারিতা ও খাওয়ার নিয়ম

নিউজ ডেস্ক : চেরি ফল নানা রকমের ভিটামিন ও খনিজে ভরপুর, যা শর...

  • company_logo