• লিড নিউজ
  • জাতীয়

‎খালেদা জিয়ার জানাজা: মানিক মিয়াতে জায়গা সংকট, মানুষের কাতার কারওয়ান বাজার ছাড়িয়ে ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জায়গা না পেয়ে আশপাশের ভবন, গলি, রাস্তায় ছড়িয়ে পড়েছে মানুষ। যে যেখানে জায়গা পারছেন, সেখানেই তৈরি করছেন কাতার। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ইন্দিরা রোড এলাকায় এ দৃশ্য দেখা গেছে। মানুষের কাতার কারওয়ান বাজার ছাড়িয়ে যেতে দেখা গেছে।
‎
‎সরেজমিনে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউ লোকে লোকারণ্য। জানাজার কাতারে জায়গা না পেয়ে পেছনের দিকে ফিরতে থাকে মানুষ। এসময় বিভিন্ন ভবনের গ্যারেজ, গলি, ছোট বড় ফাঁকা জায়গাগুলোতে অবস্থান নিতে থাকেন তারা, দাঁড়িয়ে যান কাতার সোজা করে।
‎
‎রাজধানীর মিরপুর থেকে আসা মোহাম্মদ রফিক বলেন, ‘এত মানুষ। কোনোভাবেই মানিক মিয়া অ্যাভিনিউতে ঢুকতে পারলাম না। বরং যারা মানিক মিয়ায় ছিলেন, তারা উলটো দিকে ফিরছেন। হাজার হাজার মানুষের চাপে আমিও উলটা পথে এসে এখানে অবস্থান নিয়েছি।’
‎
‎মতিঝিল থেকে আসা মোহাম্মদ উজ্জ্বল বলেন, ‘আগে কারো জানাজায় এত মানুষ দেখিনি। আমি খামারবাড়ি মোড়ে ছিলাম। হঠাৎ প্রচুর ধাক্কাধাক্কিতে পড়ে গেলাম। দেখলাম, মানিক মিয়া থকে লোকজন এদিকে ফিরছে, সামনে আর জায়গা নাই।'
‎
‎উজ্জ্বল আরো বলেন, ‘মানুষের চাপে আমার দুজন সঙ্গী পড়ে গিয়েছিলেন। চিৎকার করার পর লোকজনের গতি একটু কমলে তারা উঠে দাড়ান। নইলে তারা আজ আহত হতে পারতো।’

মন্তব্য (০)





image

‎১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা

১

নিউজ ডেস্কঃ আগামী ১০ বছরের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ...

image

ঢাকার আবাসনের চাপ কমাতে সেকেন্ডারি সিটির পরিকল্পনা সরকারের ‎

২

নিউজ ডেস্কঃ রাজধানীতে জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্...

image

‎৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মা...

৩

নিউজ ডেস্কঃ দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ...

image

মাছ-মাংস কেনা এখন গরিবের বিলাসিতা, স্বস্তি নেই সবজির বাজারও

৪

নিউজ ডেস্ক : দুই সপ্তাহ কিছুটা কম থাকার পর রাজধানীর বাজারে আ...

image

কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর

৫

নিউজ ডেস্কঃ ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন...

  • company_logo