ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) শুরু হচ্ছে না ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এদিন পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করার কথা ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।
তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোকের মধ্যে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম হবে না বলে জানা গেছে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, মেলার উদ্বোধন কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মেলা কবে শুরু হবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ৩ জানুয়ারি উদ্বোধনের জন্য চেষ্টা করা হচ্ছে।
এদিকে ১ জানুয়ারি মেলা শুরুর সব কার্যক্রম সম্পন্ন ছিল বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
নিউজ ডেস্ক : মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ব...
নিউজ ডেস্ক : রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়...
নিউজ ডেস্কঃ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার দুর্গম পার...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধান...

মন্তব্য (০)