• লিড নিউজ
  • রাজনীতি

মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

এর আগে আজ সকাল, বিকালে এবং রাতে হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। এছাড়া আজ হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বড়বোন সেলিনা ইসলাম, ছোটভাই শামিম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।

দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরেই রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট সড়ক) সংলগ্ন গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকে তিনি বিকাল পৌনে ৫টার দিকে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।

 

মন্তব্য (০)





image

আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

১

নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

২

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

৩

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৪

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৫

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

  • company_logo