• লিড নিউজ
  • রাজনীতি

‎ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
‎
‎সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জামায়াতে আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।
‎
‎ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে এসব মনোনয়নপত্র হস্তান্তর করা হয়।
‎
‎এ সময় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানান, জোটগতভাবে নির্বাচন করা হলেও প্রতিটি শরিক দল নিজস্ব প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকবে। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
‎
‎তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০টি রাজনৈতিক দল আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে এবং খুব শিগগিরই আরও একটি দল এই জোটে যুক্ত হতে পারে।
‎
‎পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo