• খেলাধুলা

রোনালদোর তিন বছরে ৪০ গোল, তবে কি ২০২৬ সালেই হাজারতম?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে টানা দশম ম্যাচ জিতল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। এই ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। লিগে ১২তম গোল করে এক পঞ্জিকাবর্ষে ৪০ গোলের মাইলফলক ছুঁলেন সিআরসেভেন।

আখদৌদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে ভিএআরে একটি গোল বাতিল করা হয়। তার আগেই এক পঞ্জিকাবর্ষে ৪০ গোল করে ফেলেছেন তিনি। 

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে গোল করেন ৪০ বছর বয়সি রোনালদো। এক পঞ্জিকাবর্ষে এ নিয়ে ১৪ বার ৪০ গোল করেন তিনি। এ নিয়ে ১৪টি ভিন্ন বছরে ৪০ গোল করা রোনালদোর সেরা সময় ছিল ২০১৩ সালে। ওই বার ক্লাব ও দেশের হয়ে ৬৩ গোল করেছিলেন তিনি। এ নিয়ে টানা তিন বছর ৪০ গোলের মাইলফলক স্পর্শ করলেন সিআরসেভেন।

চলতি মৌসুমে ৯ লিগ ম্যাচে ১২ গোল করে রোনালদো বুঝিয়ে দিলেন, তার সাফল্যের ক্ষুধা এখনো কমেনি। আগামী ফেব্রুয়ারিতে ৪১তম জন্মদিন পালন করতে যাওয়া পর্তুগাল অধিনায়ক ম্যাচশেষে বললেন, ‘সফলতার একটাই পথ— কঠোর পরিশ্রম।

উল্লেখ্য, ২০১০ সালে রোনালদো ৪৮ গোল করেছিলেন। তারপর ২০১১ সালে ৬০ গোল। পরের তিন বছরও ষাটের বেশি গোল করেন তিনি, যথাক্রমে ৬৩, ৬৯ ও ৬১। ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে ৫৭, ৫৫ ও ৫৩ গোলে করেন রোনালদো। ২০১৮ সালে ৪৯, ২০২০ সালে ৪৪, ২০২১ সালে ৪৭ গোল। গত দুই বছরে তার গোল এসেছে ৫৪ ও ৪৩টি।

 

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo