• রাজনীতি

নেতাকর্মীদের সরিয়ে বাবার কবরের পাশে একান্তে দাঁড়ালেন তারেক রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথমবার বাবার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সমাধি প্রাঙ্গণে পৌঁছালে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আনুষ্ঠানিক দোয়া ও মোনাজাত শেষে পাশে থাকা নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করেন তারেক রহমান। এরপর তিনি একান্তে কিছুক্ষণ বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। দীর্ঘদিন পর মাতৃভূমিতে ফিরে বাবার সমাধিতে দাঁড়ানোর এই মুহূর্ত উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে জিয়াউর রহমানের সমাধির উদ্দেশে রওনা হন তারেক রহমান। বিজয় সরণি মোড়ে নেতাকর্মীদের ভিড়ে তার গাড়িবহর আটকে গেলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বহরটি এগিয়ে নেয়।

এর আগে গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।

পরে বিকালে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। জনসমুদ্রে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে তিনি তুলে ধরেন এক নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশের চিত্র, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo