• লাইফস্টাইল

ন্যাড়া হলে কি চুল ঘন হয়? যা বলছে গবেষণা

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাতলা হতে থাকে। বিশেষ করে পুরুষের মধ্যে এটি একটু বেশিই দেখা যায়। এর পেছনে অনেক কারণও থাকতে পারে। এই যেমন চুল ঠিকমতো পুষ্টি না পাওয়া কিংবা শরীরে হরমোনের পরিবর্তনসহ আরও অনেক কিছু।

আর চুল পড়ে যাওয়ার বিষয়টি অনেকেই সহজে মেনে নিতে পারেন না। তাই কেউ কেউ ভাবেন— মাথা ন্যাড়া করে ফেললেই সব সমস্যার সমাধান। কিন্তু আদতে তা ঠিক নয়; এমন বিশ্বাস করার কোনো কারণ নেই। আবার অনেকে বিশ্বাস করেন, ন্যাড়া হলে পরে নতুন করে যে চুল গজাবে, সেটি আগের চেয়ে ঘন হবে, তাও ঠিক নয়।

সম্প্রতি পাবমেড সেন্ট্রালে প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে, আসলে ন্যাড়া হওয়ার সঙ্গে চুল ঘন হওয়ার কোনো সম্পর্ক নেই। ন্যাড়া হওয়ার পর যখন নতুন চুল ওঠে, তখন তা ছোট থাকায় দেখতেও ঘন মনে হয় এবং মাথায় হাত দিলেও ঘন ঘন লাগে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চুল বড় হলে বোঝা যায়, আসলে আগের মতোই আছে।

তবে একটা ভালো দিকও আছে— যাদের চুল পড়ার সমস্যা বেশি, তাদের ক্ষেত্রে বড় চুল সহজে উঠে যায়। কিন্তু ন্যাড়া হওয়ার পর যখন নতুন চুল ওঠে, তখন সেটি কিছুটা হলেও সময় টেকে, আর সহজে পড়ে না।

গবেষণায় আরও জানা গেছে, আসল সমস্যা হলো, মাথার ত্বকের নিচে চুলের গোড়াগুলো শুকিয়ে গেলে সেখান থেকে আর নতুন চুল ওঠে না। ন্যাড়া করলে অনেকেই ভাবেন, শুকিয়ে যাওয়া গোড়াগুলোর ভেতর থেকে আবার চুল গজাবে, কিন্তু বাস্তবে সেটি ঘটে না। কারণ ওই জায়গাগুলোতে আর কিছুই থাকে না।

 

মন্তব্য (০)





image

টানা ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকার ‎

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...

image

‎ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায়

লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

image

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধে যে ভয়াবহ পরিণতি হতে পারে

নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

image

চেরির স্বাস্থ্যগুণ: পুষ্টি উপাদান, উপকারিতা ও খাওয়ার নিয়ম

নিউজ ডেস্ক : চেরি ফল নানা রকমের ভিটামিন ও খনিজে ভরপুর, যা শর...

  • company_logo