• জাতীয়

১৩২৭ টি-শার্ট, ৫৮৩ শাড়িসহ বেনজীরের জব্দকৃত বিপুল পণ্য ত্রাণ তহবিলে জমা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন গুলশানের চারটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে জব্দকৃত বিপুল পরিমাণ পণ্য সরকারি ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশক্রমে এসব মালামাল নিলাম না করে জনস্বার্থে ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
‎
‎দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ত্রাণ ভান্ডারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। আদালতের আদেশ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে জব্দকৃত মালামাল নষ্ট না হয় এবং নিরাপত্তাজনিত ঝুঁকি এড়ানো যায়।
‎
‎গুলশানের ‘র‍্যাংকন আইকন টাওয়ার’-এর চারটি ফ্ল্যাট থেকে মোট ৫৮৩টি শাড়ি, ১১৮টি পাঞ্জাবি, ১১৯টি শার্ট, ১২৮টি পুরুষ প্যান্ট, ৩৩৫টি লেডিস প্যান্ট এবং ১,৩২৭টি টি-শার্ট ও গেঞ্জি উদ্ধার করা হয়েছে। এছাড়া জুতা, স্যান্ডেল ও কেডস মিলেছে ১৭৯টি।
‎
‎রান্নাঘর ও স্টোর থেকে দামি ইলেকট্রনিক পণ্য যেমন ওভেন, এয়ার ফ্রায়ার, বার্নার, কর্ডলেস ফোন এবং ভ্যাকুয়াম ক্লিনার পাওয়া গেছে। একটি ফ্ল্যাটের নামাজখানায় ৩২টি আতর, ১১টি জায়নামাজ এবং ৪৮টি তসবিহও জব্দ হয়েছে। পুলিশের লোগোযুক্ত মগ, ট্রাভেল ট্রলি ও বিভিন্ন শোপিসও তালিকাভুক্ত রয়েছে।
‎
‎দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হকের নেতৃত্বে একটি তিন সদস্যের কমিটি মালামাল গ্রহণ ও হস্তান্তরের কাজ সম্পন্ন করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, নিলামের জন্য কিছু নমুনা রাখা হয়েছে, বাকী সকল কাপড়, তৈজসপত্র এবং পচনশীল নয় এমন সামগ্রী প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডারে সংরক্ষণ করা হয়েছে। 
‎
‎ডিসি-এসপিদের সিইসির কঠোর নির্দেশ
‎দুদক জানায়, আবাসিক এলাকায় নিলামের নিরাপত্তাজনিত ঝুঁকি এবং মালামালের নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় এসব পণ্য সরাসরি ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

১০ বছরেও দেশে ফিরবেন না শেখ হাসিনা: স্পিকার হাফিজ উদ্দিন

১

নিউজ ডেস্কঃ আগামী ১০ বছরের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্...

image

‎১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা

২

নিউজ ডেস্কঃ আগামী ১০ বছরের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ...

image

ঢাকার আবাসনের চাপ কমাতে সেকেন্ডারি সিটির পরিকল্পনা সরকারের ‎

৩

নিউজ ডেস্কঃ রাজধানীতে জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্...

image

‎৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মা...

৪

নিউজ ডেস্কঃ দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ...

image

মাছ-মাংস কেনা এখন গরিবের বিলাসিতা, স্বস্তি নেই সবজির বাজারও

৫

নিউজ ডেস্ক : দুই সপ্তাহ কিছুটা কম থাকার পর রাজধানীর বাজারে আ...

  • company_logo