• লাইফস্টাইল

‎শীতে রোগ প্রতিরোধে কার্যকর পাঁচ ভেষজ উপাদান

  • লাইফস্টাইল

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায়, বাড়ে সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি। এ সময় শরীর সুস্থ রাখা এবং রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

‎চিকিৎসা বিশেষজ্ঞদের মতে,

‎আদা: প্রদাহ রোধে প্রাকৃতিক ঢাল

‎আদা দীর্ঘদিন ধরেই এর ঔষধি গুণের জন্য পরিচিত। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান, যা রোগ প্রতিরোধক্ষমতা জোরদার করে। মধু মিশিয়ে গরম পানীয় হিসেবে কিংবা রান্নায় আদা ব্যবহার করা যেতে পারে।

‎হলুদ: রোগ প্রতিরোধের সহায়ক

‎হলুদের প্রধান উপাদান কারকিউমিন ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কার্যকর। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, গরম দুধে হলুদ মিশিয়ে পান করলে শরীরের প্রতিরোধক্ষমতা বাড়ে এবং অসুস্থতা প্রতিরোধে সহায়তা করে।

‎দারুচিনি: উষ্ণতা ও রোগ প্রতিরোধে উপকারী

‎দারুচিনি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে। একই সঙ্গে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। মধুর সঙ্গে পানীয় হিসেবে বা খাবার ও ডেজার্টে দারুচিনি যোগ করা যেতে পারে। 

‎সুগন্ধি পুদিনায় রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণাগুণ, যা শ্বাসনালির প্রদাহ কমাতে সহায়ক। বিশেষজ্ঞরা নাক বন্ধ ও শ্বাসকষ্ট কমাতে প্রতিদিন এক কাপ গরম পুদিনা চা পান করার পরামর্শ দিয়েছেন।

‎গ্রিন টি: অ্যান্টি-অক্সিডেন্টের ভাণ্ডার

‎গ্রিন টি-তে থাকা পলিফেনল রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং নানা অসুখ থেকে শরীরকে সুরক্ষা দেয়। চিনি ছাড়া দিনে এক থেকে দুই কাপ গ্রিন টি পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

‎এগুলোর পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম শীতকালজুড়ে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মন্তব্য (০)





image

টানা ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকার ‎

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...

image

‎ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায়

লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

image

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধে যে ভয়াবহ পরিণতি হতে পারে

নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

image

চেরির স্বাস্থ্যগুণ: পুষ্টি উপাদান, উপকারিতা ও খাওয়ার নিয়ম

নিউজ ডেস্ক : চেরি ফল নানা রকমের ভিটামিন ও খনিজে ভরপুর, যা শর...

  • company_logo