ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার দুপুরে ফরিদপুর কৃষি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নিয়ে ক্যাম্পাসজুড়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৈষম্য নিরসনসহ তাদের দাবিগুলো বারবার আশ্বাস পেলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তারা হতাশ ও ক্ষুব্ধ।
তারা বলেন, কৃষি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে আন্দোলন আরও কঠোর করা হবে।
নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...
নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...
নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...
নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...
নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

মন্তব্য (০)