ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির জনপ্রিয়তাই সম্ভবত কারও কারও সহ্য হয়নি। সে কারণেই ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিপ্লবীদের হত্যা করে তাদের চেতনাকে দমন করা যায় না; বরং তা আরও বিস্তৃত হয়।
রোববার (২১ ডিসেম্বর) ফজর নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, চব্বিশের জুলাইয়ের আপনজন ছিলেন শরীফ ওসমান হাদি। তিনি আজীবন ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে গেছেন। হাদিরা নিজেদের সংস্কৃতির কথা বলতেন এবং কোটি তরুণের হৃদয়ে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন।
তিনি আরও বলেন, সরকার যা করছে, তাতে জনগণ এখনো সন্তুষ্ট নয়। হাদির খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...
নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...
নিউজ ডেস্কঃ বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

মন্তব্য (০)