• লিড নিউজ
  • জাতীয়

সংসদ নির্বাচনের তফশিল সংশোধন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংশোধিত তফশিলে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময় দুদিন কমানো হয়েছে। আপিলের সময় ৫-১১ জানুয়ারি পরিবর্তন করে ৫-৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

আপিল নিষ্পত্তির তারিখ দুদিন বাড়ানো হয়েছে। ১২-১৮ জানুয়ারির পরিবর্তে ১০-১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য বাকি আর ১০ দিন সময় রয়েছে। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে।

গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করেন। ১৮ ডিসেম্বর তফশিলসংক্রান্ত ওই প্রজ্ঞাপনে কিছুটা সংশোধন করে নির্বাচন কমিশন। 

এ ক্ষেত্রে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি তারিখ পরিবর্তন করা হয়েছে। আপিল করার সময় দুই দিন কমিয়ে দেওয়া হয়েছে। দুই দিন বাড়িয়ে দেওয়া হয়েছে আপিল নিষ্পত্তির সময়।

 

মন্তব্য (০)





image

উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের

নিউজ ডেস্ক : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আ...

image

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাক...

image

বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই বলে ম...

image

ফের ভারি বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ব...

image

ফিটনেসবিহীন যানবাহন বন্ধের হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের

নিউজ ডেস্ক : রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর ...

  • company_logo