• জাতীয়

প্রথম আলোর আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত ৩ ফায়ার ফাইটার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রথম আলোর কার্যালয়ে দেয়া আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছেন তিনজন ফায়ার ফাইটার। তাদের প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র-জনতা।

‎এরই সূত্র ধরে রাতেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা জড়ো হয়ে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সেই আগুন নেভানোর সময় আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) ভোরে তিন ফায়ার ফাইটার বিদ্যুতায়িত হওয়ার এ ঘটনা ঘটে।

‎এর আগে গতকাল বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ওসমান হাদি। এরপরই হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগসহ কয়েকটি স্থান। এক পর্যায়ে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

‎উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

‎পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। ওইদিন দুপুর ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয় হাদিকে।

‎দুপুর ১টা ৫৫ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। এরপর বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে।

‎সেদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা নাগাদ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয় ওসমান হাদিকে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

মন্তব্য (০)





image

উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের

নিউজ ডেস্ক : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আ...

image

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাক...

image

বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই বলে ম...

image

ফের ভারি বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ব...

image

ফিটনেসবিহীন যানবাহন বন্ধের হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের

নিউজ ডেস্ক : রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর ...

  • company_logo