ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে এখনও ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ রয়ে গেছে। এই আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির আয়োজিত ‘আগ্রাসন বিরোধী’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, পাকিস্তানি বাহিনী লক্ষাধিক মানুষকে হত্যা করেছে। মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। একাত্তরের সেই দৃশ্যমান শক্তিকে বিতাড়িত করতে পেরেছি। কিন্তু ভারতীয় আগ্রাসন এখনও পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে রয়ে গেছে।
তিনি আরও বলেন, চব্বিশ থেকে অদৃশ্য শক্তিকে পরাজিত করা শুরু করেছি। এই লড়াই অব্যাহত থাকবে। সেই পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...
নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...
নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

মন্তব্য (০)