ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ১৬ ডিসেম্বরের প্রত্যয় ছিল দেখেই আমরা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে দিতে পেরেছি। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমি মনে করি, আমাদের বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন। এ দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের যে মুক্তিযুদ্ধকালীন গৌরবগাথা, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলো মনে পড়ে।’
তিনি বলেন, ‘এখানে এলে ভালো লাগে, শহিদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা ওই সময়ে নানা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় মন সিক্ত হয়।’
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য ...
নিউজ ডেস্কঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ...
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরের অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা কাজ...
নিউজ ডেস্কঃ উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত ত...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ ...

মন্তব্য (০)