• লিড নিউজ
  • জাতীয়

‎উপকূলকে বনায়নের জন্য রাখতে হবে, কৃষির জন্য অন্যভাবে ভাবতে হবে: পরিবেশ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উপকূলকে বনায়নের জন্য রাখতে হবে। কৃষি কাজের জন্য অন্যভাবে ভাবতে হবে। কোস্টাল জোন রেগুলেশন তৈরি করে ফেলতে হবে। আলাদা ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে হবে, দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে।
‎
‎শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর সামরিক জাদুঘরে জাতীয় উপকূল সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
‎
‎তিনি বলেন, ‘১০টি নদী দখল-দূষণমুক্ত করার প্রকল্প জমা দেয়া হয়েছে। ৫টি পাস হয়েছে, ৩টি অপেক্ষায়, বাকি ২টি রিভাইজড্; এটি ২ বছরের কমে হয় না, কিন্তু সরকারের সদিচ্ছায় এটি সম্ভব হচ্ছে।’
‎
‎উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘বাংলাদেশের একটি বড় অংশই উপকূল। যতই টাকা পাই না কেনো সমুদ্রস্ফীতি ঠেকানো যাবে না, তাই প্রাতিষ্ঠানিক কাঠামো লাগবে। কোস্টাল ম্যানেজমেন্ট রুল নিয়ে আমাদের কোনো রুল নেই।’
‎
‎তিনি বলেন, ‘খুলনা শহরে পানি নেই, আবার গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করা হয়েছে। কিন্তু এটি সমাধান না। রেইনওয়াটার হার্ভেস্টিং স্কিম নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাব জমা দেয়া হয়েছে। বৈদেশিক সাহায্য নিয়েও কাজ করছি।’
‎
‎সোনাদিয়াতে যে ড্রেজার পরিকল্পনা ছিল তা বাতিল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে পরিমাণ চিংড়ি ঘের ছিল তা ভাঙতে কোটি টাকা লাগছে। সোনাদিয়াকে বাঁচাতে পারলে উপকূলবাসীকে রক্ষা করতে পারবো।’
‎
‎সেন্টমার্টিন প্রসঙ্গে তিনি বলেন, ‘সেন্টমার্টিনের পর্যটন নির্ভর ক্ষতিগ্রস্তদের প্রাথমিক তালিকা করে তাদের জন্য উন্নয়ন সংস্থা কোস্ট এবং ব্র্যাক কাজ করছে। এবং কৃষি মন্ত্রণালয় থেকে কোল্ড স্টোরেজ দেয়া হবে।’
‎
‎রিজওয়ানা রিজওয়ানা হাসান বলেন, ‘যশোর খুলনার চিংড়ি ঘেরের যে যে জায়গায় বাঁধের মধ্যে পাইপ বসিয়ে কৃষকরা পানি নেয় তাদের চিহ্নিত করা হচ্ছে। তালিকা করা হয়েছে, এখন পর্যন্ত ৩০ শতাংশ কাজ হয়েছে। পাইপগুলো সরানোর কাজ হচ্ছে। সাতক্ষীরাতে প্রচুর কাজ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শর্ট টার্ম, মিড টার্ম প্ল্যান করতে হবে; লং টার্ম প্ল্যানে যাওয়াই যাবে না।’

মন্তব্য (০)





image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

১

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

২

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

image

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

৩

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃ...

image

‎উচ্ছেদ অভিযান ঘিরে সহিংসতা পরিকল্পিত, জড়িতদের বিরুদ্ধে দ...

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

image

‎মিরপুর-১০-এ ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অ...

৫

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

  • company_logo