• লিড নিউজ
  • জাতীয়

‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিস্যাৎ হতে দেওয়া হবে না। চাঁদাবাজি করবেন আর বদনাম ছড়াবে বিএনপির। তাদের (চাঁদাবাজ) রাজনীতি করার অধিকার নেই। সমাজে ঠিকে থাকার অধিকারও নাই তাদের। এরা বিএনপির জন্য জঞ্জাল।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন গত ১৬ বছরে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে এরা টিকে ছিল। আগামী বছরগুলোতে আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার চেষ্টা করবে তারা। এরা দলের জন্য আর্বজনা বোঝা। আওয়ামী লীগে অপচেষ্টা মোকাবিলা করার জন্য চাঁদাবাজরা সামনে থাকবে না।

কারণ হিসাবে মন্ত্রী উল্লেখ করেন এই চাদাঁবাজ মাদককারবারি সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল। এর পরে যদি কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসে চোখ কান বুজে তাদের গ্রেফতার করার প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯ শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার চেক বিতরণ করেন তিনি। এ সময় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে দলীয় কতিপয় নেতাকর্মীর লাগামহীন নেতিবাচক কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। সরকারের ইতিবাচক কাজগুলো সাধারণ মানুষের সামনে ফুটে উঠছে না। এতে করে মাঠ পর্যায়ে দলের ত্যাগী নেতাদের মধ্যে যেমন ক্ষোভ ছড়িয়ে পড়েছে। হাইব্রিডদের চাপে সাধারণ নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। এতে করে দলটির (বিএনপি) জনপ্রিয়তার জোয়ারে ভাটার টান ধরেছে। মাঠ পর্যায়ের বিষয়টি সামনে আসায় এ ধরনের কড়া বার্তা দিলেন সরকারের অতিগুত্বপূর্ণ আইন মন্ত্রী এমন মত বিশ্লেষকদের।

মন্তব্য (০)





image

শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার

১

নিউজ ডেস্ক : শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভাগাভা...

image

কর্মী পাঠানোতে অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠো...

২

নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...

image

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতি...

৩

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সাল...

image

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি-এটিভিতে বিজিবির ...

৪

নিউজ ডেস্ক : পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

১০ বছরেও দেশে ফিরবেন না শেখ হাসিনা: স্পিকার হাফিজ উদ্দিন

৫

নিউজ ডেস্কঃ আগামী ১০ বছরের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্...

  • company_logo