ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ারে আগুন লেগেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার বিষয়ে খবর পেয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট কাজ করছে।
এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিল্ডিং কোড না মেনে জমিলা টাওয়ার করা হয়েছে। এজন্য আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে আগুন ছড়ানোর সম্ভাবনা নেই।’
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...
নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...
নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা...
নিউজ ডেস্কঃ বার্লিনে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্...

মন্তব্য (০)