• রাজনীতি

হাদিকে দেখতে ঢামেকে নাহিদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইনকিবাল মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে তিনি হাসপাতালে আসেন।

এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে গুলিবিদ্ধ হন হাদি। তার সঙ্গে থাকা সহযোগীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি চালায়। গুলি ছুড়ে দ্রুতই পালিয়ে যায় হামলাকারীরা। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

শুক্রবার বিকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভিড় করেন হাদির সহযোগী, ইনকিলাব মঞ্চের সদস্য ও নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চের সদস্য মো. সারোয়ার বলেন, হাদি ভাই এবং আমরা প্রতি শুক্রবার ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকায় মসজিদভিত্তিক প্রচারণা চালাই। বিজয়নগর এলাকার কয়েকটি মসজিদের তালিকা করা হয়েছিল। হাদি ভাই আমাদের তালিকা দিয়ে বলেন—তোমরা আজ এসব মসজিদে প্রচারণা চালাও, আমি আরেকটি মসজিদে যাচ্ছি, সেখানে তোমাদের আসার দরকার নেই। সকাল সাড়ে ১১টার দিকে আমাদের তার সঙ্গে এটাই শেষ কথা হয়।

মুনতাসির মাসুম নামে ইনকিলাব মঞ্চের আরেক সদস্য বলেন, হাদি ভাইয়ের শরীরে একটি গুলি লেগেছে, তার বাম দিকে গুলিটি আঘাত করেছে।

এদিকে ঘটনাস্থল সম্পর্কে জানতে চাইলে ইনকিলাব মঞ্চের সদস্য ইসরাফিল বলেন, হাদি ভাই রিকশায় ছিলেন। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এখন বিস্তারিত কিছু বলতে পারব না। হাদি ভাই চিকিৎসাধীন, আমরা শুনেছি তার অপারেশন চলছে। সবার কাছে দোয়া চাই।

 

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo