• লিড নিউজ
  • রাজনীতি

দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন: তারেক রহমান

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আহ্বান জানিয়ে বলেছেন, দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন।  

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

তারেক রহমান বলেন, শরিফ ওসমান হাদি পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন—এ নৃশংস ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ছাত্রদলসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান করছি—সরকারকে, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন, যাতে তারা দুষ্কৃতকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে পারে।

কর্মশালায় অংশ নিয়ে তিনি দেশ গড়ার লক্ষ্যে পরিকল্পিত ও সমন্বিত রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতাকে দুঃখজনক উল্লেখ করে নেতাকর্মীদের ধৈর্য ও সচেতনতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

এর আগে, শুক্রবার দুপুরে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আনা হয়।  তার অবস্থা আশঙ্কাজনক।

 

মন্তব্য (০)





image

হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখী হওয়ার আহ্বান রিজভীর

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি...

image

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে: ...

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ...

image

নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা

নিউজ ডেস্ক : সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিনের সাং...

image

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গ...

image

‎নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমা...

  • company_logo