• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনের জনসভা করতে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবে ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

‎বৃহস্পতিবার রাতে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, কোনো প্রার্থী নির্বাচন পূর্ব সময়ে কোনো সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করতে পারবে না।  

‎‘নির্বাচনী প্রচারণা শুরুর আগে রাজনৈতিক দল বা প্রার্থী কর্তৃক যথাযথ কর্তৃপক্ষের কাছে নির্বাচনী প্রচারণা কর্মসূচির প্রস্তাব দিতে হবে। একইস্থানে ও একই সময়ে একাধিক দল বা প্রার্থীর নির্বাচনী প্রচারণা কর্মসূচির ক্ষেত্রে, প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বয় করবে।’

‎প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোনও প্রার্থী জনসভা করতে চাইলে প্রস্তাবিত সভার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে জনসভার স্থান এবং সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পুলিশ কর্তৃপক্ষ সেই স্থানে চলাচল ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

‎‘কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ডের ওপর অন্য কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড টানানো যাবে না। উক্ত ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড-এর কোনও প্রকার ক্ষতিসাধন তথা বিকৃতি বা বিনষ্ট করা যাবে না।’

‎এ ছাড়া সংসদীয় আসনের প্রত্যেক ইউনিয়ন বা পৌরসভা বা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ওয়ার্ড প্রতি একটি অথবা সমগ্র নির্বাচনী এলাকায় ২০টির অধিক বিলবোর্ড ব্যবহার করা যাবে না।

‎ইসি জানায়, কোনও প্রার্থী বা তার পক্ষে অন্য কোনও ব্যক্তি, কোনও নির্বাচনী এলাকার একক কোনও জনসভায় একইসঙ্গে ৩টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। তবে, সাধারণ প্রচারণার জন্য ব্যবহৃত মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।

মন্তব্য (০)





image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

২

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৩

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

image

বর্তমান গতিতে চললে বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে অন্তত ২০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা...

image

জার্মান উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টা...

৫

নিউজ ডেস্কঃ বার্লিনে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্...

  • company_logo