• লিড নিউজ
  • জাতীয়

উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সরকার দুই উপদেষ্টার পদত্যাগের পর উপদেষ্টা পরিষদে দায়িত্ব পুনর্বণ্টন করেছে। গেজেট প্রকাশের মাধ্যমে দুই উপদেষ্টার কাছে থাকা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে বণ্টন করা হয়েছে।

সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমের দায়িত্ব থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।

অন্যদিকে, আসিফ মাহমুদ আগে যে দায়িত্ব পালন করতেন, অর্থাৎ যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; তার পরিবর্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল।

এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে দেওয়া হয়েছে উপদেষ্টা আদিলুর রহমানকে।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দেন।

গত বছর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যেখানে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের দায়িত্ব পান। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেন নাহিদ ইসলাম। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।

তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ঘোষণার পর থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শিগগিরই পদত্যাগের ঘোষণা দেবেন এই আলোচনা চলছিল।

মন্তব্য (০)





image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

২

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৩

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

image

বর্তমান গতিতে চললে বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে অন্তত ২০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা...

image

জার্মান উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টা...

৫

নিউজ ডেস্কঃ বার্লিনে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্...

  • company_logo