• লিড নিউজ
  • জাতীয়

‎বর্তমান সরকার ভিসি মাকসুদকে সেফ এক্সিট দেয়ার চেষ্টা করছে, সাদিক কায়েমের অভিযোগ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বর্তমান সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষ ভিসি মাকসুদ কামালকে সেফ এক্সিট দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল, ওবায়দুল কাদেরসহ অভিযুক্তদের বিরুদ্ধে জবানবন্দি দিতে এলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
‎
‎জুলাই আন্দোলনকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিটি ঘটনায় বিদ্যালয়ের তৎকালীন ভিসি মাস্টারমাইন্ড হিসেবে জড়িত ছিলেন উল্লেখ্য করে সাদিক কায়েম বলেন, ‘সে সময় শহিদুল্লাহ হলসহ বিভিন্ন জাগায় ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে দফায় দফায় হামলা করে।’
‎
‎তেজগাঁও কলেজ ছাত্রাবাসে সংঘর্ষে শিক্ষার্থী নিহতের ঘটনায় ডাকসুর নিন্দা
‎তিনি বলেন, ‘ইসরাইল যেভাবে হাসপাতালে হামলা করে, জুলাই বিপ্লবের সময় সন্ত্রাসী ছাত্রলীগ সেভাবে ঢাকা মেডিকেলে হামলা করেছিলো। যার নির্দেশদাতা ছিলেন ভিসি মাকসুদ কামাল।’
‎
‎এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একটি মহল তাকে শেল্টার দেয়ার চেষ্টা করলেও এই স্বাধীন বাংলাদেশে মাকসুদ কামালের বিচার হবে।’
‎
‎এর আগে সকালে ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ও আসিফ আব্দুল্লাহসহ ট্রাইব্যুনালে আসেন সাদিক কায়েম। তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে মাকসুদ কামাল, ওবায়দুল কাদেরসহ জড়িতদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন তারা।

মন্তব্য (০)





image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

১

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

২

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

image

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

৩

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃ...

image

‎উচ্ছেদ অভিযান ঘিরে সহিংসতা পরিকল্পিত, জড়িতদের বিরুদ্ধে দ...

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

image

‎মিরপুর-১০-এ ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অ...

৫

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

  • company_logo