• লিড নিউজ
  • জাতীয়

পদত্যাগের বিষয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার বিকালে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, আমি নির্বাচন করব এটা স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করব সেটা পরবর্তীতে জানানো হবে।

পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো কিছু বলার এখতিয়ার নেই। এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যথাসময় জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না। যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। আমি নিজে এটা অবশ্যই প্র্যাকটিস করব। তবে এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়ার সুযোগ আমার নেই।

উপদেষ্টা আসিফ বলেন, একটু অপেক্ষা করতে হবে। আমি তো এখনো একটা সিস্টেমের মধ্যে আছি। সুতরাং আমাকে সিস্টেম ফলো করতে হয়। এ (পদত্যাগের) বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবেন, সেটা আগেই জানিয়েছেন। তিনি গত ৯ নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন। এরপর ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা ওঠে।

 

মন্তব্য (০)





image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

২

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৩

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

image

বর্তমান গতিতে চললে বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে অন্তত ২০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা...

image

জার্মান উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টা...

৫

নিউজ ডেস্কঃ বার্লিনে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্...

  • company_logo