• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনে ভোটাররা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করলে দুর্নীতি কমবে: দুদক চেয়ারম্যান ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভোটাররা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করলে দুর্নীতি কমবে বলে মন্তব্য করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদকে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‎
‎তিনি বলেন, ‘দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত করতে হবে ভোটারদের। তাহলেই দেশে দুর্নীতি কমবে।’ দুদক চেয়ারম্যান বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে দুর্নীতি বসে আছে যা নিরসন কষ্টসাধ্য।’
‎
‎ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘দুর্নীতি ও দুর্নীতিবাজদের ধরন দুটোই বদলেছে। দুর্নীতি জাদুর মতো একবারে চলে যাবে না, এটা ধীরে ধীরে যাবে তার জন্য সবাইকে চেষ্টা করতে হবে।’
‎
‎দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য নিয়ে আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন করা হচ্ছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
‎
‎সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎এছাড়া সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়াম অলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

‎দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি ...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ,...

image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

২

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

৩

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

image

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

৪

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃ...

image

‎উচ্ছেদ অভিযান ঘিরে সহিংসতা পরিকল্পিত, জড়িতদের বিরুদ্ধে দ...

৫

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

  • company_logo