• লিড নিউজ
  • জাতীয়

‎শ্রম খাতে সাফল্য অর্জনের মাধ্যমে নতুন মর্যাদা প্রতিষ্ঠিত করেছে সরকার: উপদেষ্টা সাখাওয়াত ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ব্যাপক সংস্কার করে সাফল্য অর্জনের মাধ্যমে শ্রম খাতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে নতুন মর্যাদা প্রতিষ্ঠিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, গত এক বছরে শ্রমিক-মালিক-সরকারের ত্রিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে শ্রম খাতে এ সংস্কার করা হয়।

‎সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা শ্রম খাতে অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

‎এ সময় উপদেষ্টা বলেন, গত ১৭ নভেম্বর বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ গেজেটভুক্ত হয়েছে। এতে গৃহকর্মী ও কৃষি শ্রমিকদের সংগঠনের অধিকার, প্রসূতি ছুটি ১২০ দিন, ব্ল্যাক লিস্টিং নিষিদ্ধকরণ, ট্রেড ইউনিয়ন নিবন্ধনে ২০ জন সদস্য এবং ভবিষ্যৎ তহবিল বাধ্যতামূলকসহ যুগান্তকারী সংস্কার করা হয়েছে। ‘কর্মহীন শ্রমিকদের সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা ২০২৫’ চালু করা হয়েছে। এছাড়া কাস্টমস সার্ভিসকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করা হয়েছে।

‎তিনি বলেন, গার্মেন্টস সেক্টরে বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশে উন্নীত করা হয়েছে। সাতটি শিল্পখাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে এবং আরও ২১টি খাতকে এ কাঠামোয় আনার প্রক্রিয়া চলছে। তিনি জানান, বেক্সিমকো গ্রুপের ৩১ হাজার ৬৬৯ শ্রমিক-কর্মকর্তার পাওনা পরিশোধে ৫৭৫ কোটি টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে। নাসা গ্রুপের ১৭ হাজার ১৩৪ শ্রমিক-কর্মচারীর ৩১ কোটি ৬৭ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

‎পাওনা পরিশোধ না করে বিদেশে পলায়নরত মালিকদের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ৩৪৭টি নতুন ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও ৪৮ হাজার শ্রমিকের ৪৪টি রাজনৈতিক মামলা প্রত্যাহার, ৩ হাজার ৪৫৩ শিশুকে শ্রম থেকে প্রত্যাহার, ১১ হাজার ৬৯১টি পরিদর্শন ও ১৬টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, গার্মেন্টসে ৩৪৭টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন এবং ১ হাজার ২৭০ নারী শ্রমিককে ৩২ কোটি ৬৫ লাখ টাকার মাতৃত্বকালীন সুবিধা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় তহবিল ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে ২২ হাজার ৯৪৮ শ্রমিক ও পরিবারকে ৮০ কোটির বেশি টাকা চিকিৎসা, মৃত্যু ও শিক্ষাবৃত্তি সহায়তা দেওয়া  হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ১ হাজার ৭৫৫ জন কর্মহীন শ্রমিককে ১ কোটি ৫৭ লাখ টাকা সহায়তা করা হয়েছে। এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমের মাধ্যমে ৮১ জনকে ১ কোটি ৪ লাখ টাকা প্রদান করা হয়েছে।

‎উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার(আইএলও)কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসমর্থন এবং আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক শ্রম সংস্থায় হস্তান্তর করা হয়েছে। এ তিনটি কনভেনশন অনুস্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলও’র ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হলো। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের (এএসপিএজি) ৪৫ দেশের সমন্বয়ক হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে কর্মসংস্থান বীমা পদ্ধতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

‎শ্রম উপদেষ্টা জানান, রাজশাহীতে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করা হয়েছে। ময়মনসিংহে নতুন শ্রম আদালত স্থাপন এবং শ্রম আদালতগুলোতে ১৩ হাজার ১৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ৯ হাজার ৩০২টি নতুন ও ৩৫ হাজার ১২টি লাইসেন্স নবায়ন করে ৯ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে। এছাড়াও ‘কর্মসংস্থান অধিদপ্তর’ গঠনের প্রক্রিয়া চলমান। চাকরি মেলায় ৪৩৫ জনের কর্মসংস্থান হয়েছে।

মন্তব্য (০)





image

উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের

নিউজ ডেস্ক : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আ...

image

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাক...

image

বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই বলে ম...

image

ফের ভারি বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ব...

image

ফিটনেসবিহীন যানবাহন বন্ধের হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের

নিউজ ডেস্ক : রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর ...

  • company_logo