• লিড নিউজ
  • জাতীয়

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ নিয়ে বিশেষ নির্দেশনা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কখন ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া যাবে; কতজন শিক্ষার্থীর বিপরীতে কতজন শিক্ষক থাকবে; তা স্পষ্ট করেছে সরকার। নতুন এমপিও নীতিমালায় বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নীতিমালার তথ্যমতে, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে কোনো একটি ধর্মের শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন বা ততোধিক হলে সেই ধর্মের জন্য একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।

রোববার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়। এ নীতিমালার ১১ নম্বর ধারার ২১ উপধারায় এ নির্দেশনা রয়েছে।

এদিকে, নীতিমালার ১১.১৯ নম্বর ধারায় বলা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতার মধ্যে সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ/সমমান গ্রহণযোগ্য হবে না।

মন্তব্য (০)





image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

২

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৩

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

image

বর্তমান গতিতে চললে বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে অন্তত ২০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা...

image

জার্মান উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টা...

৫

নিউজ ডেস্কঃ বার্লিনে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্...

  • company_logo