• লিড নিউজ
  • জাতীয়

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছে। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। উৎসবমুখর, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। 
‎
‎সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
‎
‎তিনি জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। প্রতিটি কেন্দ্রে বিদ্যুৎ যেন থাকে সেটা নিশ্চিত করা হবে। সার্বিক প্রস্তুতি থাকলেও নির্বাচনের আগে খুন, অপরাধ বন্ধ হওয়া সম্পূর্ণ সম্ভব নয় বলেও জানান তিনি।
‎
‎এসময়, রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের র ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
‎
‎জাতীয় পার্টির প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সব রাজনৈতিক দল মাঠে। তবে যারা বের না হয়ে ঘরে বসে রাজনীতি করতে চায়, তাদের পার্টি অফিস নিয়ে সমস্যা আছে।

মন্তব্য (০)





image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

২

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৩

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

image

বর্তমান গতিতে চললে বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে অন্তত ২০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা...

image

জার্মান উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টা...

৫

নিউজ ডেস্কঃ বার্লিনে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্...

  • company_logo