• রাজনীতি

‎ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‎

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ক্ষমতায় গেলে দেশের স্বার্থে জাতীয় সরকার গঠন করবে জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে। দেশ ক্ষতির মুখে পড়ুক, এটা আমরা চাই না।’ আজ (সোমবার, ৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
‎
‎ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা চালু, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনীতি সচল করার পদক্ষেপ নেয়া হবে।’
‎
‎তিনি দাবি করেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে; কেউ দুর্নীতি করবে না, করতেও দেয়া হবে না। সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে।’
‎
‎তিনি আরও বলেন, ‘জামায়াত দলের স্বার্থে নয়, জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনীতি করে।’ ‘জামায়াত ধর্মকে ব্যবহার করে না; ধর্ম আমাদের কাজের অংশ। বরং নির্বাচনের আগে যারা টুপি পরে, তসবিহ হাতে ছবি তুলতে ব্যস্ত থাকে—তারাই ধর্মকে ব্যবহার করে,’ মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo