• রাজনীতি

‎বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে না: সালাহউদ্দিন আহমেদ

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে না, বরং পরিকল্পনা করে আগায়—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সাত দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আজ (সোমবার, ৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেইটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‎
‎সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বহু রক্তের বিনিময়ে এ গণতন্ত্রের পথ তৈরি হয়েছে। যারা নানাভাবে ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।’
‎
‎নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘এমন কিছু লেখা বা বলা যাবে না, যাতে দেশের স্বার্থে আঘাত লাগে। সবার আগে বাংলাদেশ। জ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বিএনপিকে সবার এগিয়ে যেতে হবে।’
‎
‎নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, দলের ঘোষিত ৩১ দফার ‘ফ্যামিলি কার্ড’ নারীদের আর্থসামাজিক অবস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার দাবি, এ কার্ডের মাধ্যমে নারীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন।
‎
‎আগামী জাতীয় নির্বাচনে জনগণের সামনে বিএনপির ইতিহাস, আদর্শ ও পরিকল্পনা তুলে ধরার আহ্বানও জানান তিনি।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo