• জাতীয়

চলতি মাসের মধ্যেই চীনা হাসপাতালের ডিপিপি: পররাষ্ট্র উপদেষ্টা

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, চীনারা যেহেতু এগ্রি করেছে সেহেতু এখানেই (নীলফামারীতে) এক হাজার শয্যার হাসপাতাল হচ্ছে এই জেলায়। চলতি মাসের মধ্যেই ডিপিপি জমা দেয়ার চেষ্টা করছেন প্রকল্প পরিচালক।


রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার দারোয়ানীতে চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের জায়গা পরিদর্শণ শেষে একথা বলেন তিনি।


উপদেষ্টা বলেছেন, হুট করে একদিনেই হয়নি, অনেকদিনের নিগোশিয়েশন ছিলো এটি।
জায়গা সিলেকশন চমৎকার মন্তব্য করে তিনি বলেন, যেকোন প্রকল্প গ্রহণ করতে হলে জমি অধিগ্রহণ করতে হয় কিন্তু এখানে অধিগ্রহণ করতে হয়নি। সরকারের খাস জমিতে হাসপাতালটি হচ্ছে। চীনের সুত্রের বরাত দিয়ে উপদেষ্টা বলেন, তিন বছরের মধ্যে হাসপাতালটি নির্মাণ কাজ শেষ হবে। অনেকখানি এগিয়েছে, দ্রুত কাজ শুরু করবে চীনারা।


এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামান প্রমুখ।

মন্তব্য (০)





image

নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ...

১

নিউজ ডেস্ক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার...

image

‎দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি ...

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ,...

image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

৩

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

৪

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

image

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

৫

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃ...

  • company_logo