• জাতীয়

‎খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত; চিকিৎসায় যুক্তরাজ্য-চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল ‎

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশি চিকিৎসক দলের সঙ্গে সমন্বয় করে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন।
‎
‎উন্নত চিকিৎসা নিশ্চিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) ইন্টেন্সিভ কেয়ার বিশেষজ্ঞ ডা. রিচার্ড বিয়েল ও গতকাল (বুধবার, ৩ ডিসেম্বর) রাতে চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যোগ দিয়েছেন।
‎
‎এদিকে বেগম জিয়াকে অন্তর্বর্তী সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার পর হাসপাতাল এলকায় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‎
‎হাসপাতালের প্রধান ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।
‎
‎এরই অংশ হিসেবে হাসপাতালের নিকটবর্তী দুটি মাঠে বেলা ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়নের কথা রয়েছে। এ নিয়ে অপপ্রচার বা বিভ্রান্তি না ছড়াতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই...

১

নিউজ ডেস্ক : বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি ...

image

নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ...

২

নিউজ ডেস্ক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার...

image

‎দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ,...

image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

৪

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

৫

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

  • company_logo