• লিড নিউজ
  • জাতীয়

আগামীর গণতান্ত্রিক অগ্রযাত্রা নির্ভর করছে নির্বাচনের ওপর: ইসি সানাউল্লাহ ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামীর গণতান্ত্রিক অগ্রযাত্রা নির্বাচনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন।’
‎
‎আজ বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনে সাংবাদিকদের করণীয়, আইনবিধি সহ আনুষঙ্গিক বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে তিনি এ কথা জানান।
‎
‎তিনি বলেন, ‘দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এ কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে। সেক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।’
‎
‎ইসি মো. সানাউল্লাহ বলেন, ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে তাই আমরা কিউআর কোড ব্যবস্থা রাখছি।’
‎
‎এসময় সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মক ভোটিংয়ের ফলের তথ্য তুলে ধরে সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটির জন্য গড়ে দেড় মিনিটের মতো সময় ব্যয় হয় বলে জানান তিনি।
‎
‎এছাড়া একজন ভোটার কেন্দ্রে প্রবেশ করা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ ৭ মিনিট এবং সর্বনিম্ন সাড়ে ৩ মিনিট। সবমিলিয়ে ভোটকক্ষের সংখ্যা কতটুকু বাড়ানো হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নিবে কমিশন বলেও জানান ইসি সানাউল্লাহ।

মন্তব্য (০)





image

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, যারা পাবেন না

১

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

image

রাজধানীর যানজট কমাতে নতুন পরিকল্পনা

২

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ...

image

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই...

৩

নিউজ ডেস্ক : বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি ...

image

নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ...

৪

নিউজ ডেস্ক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার...

image

‎দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি ...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ,...

  • company_logo