• শিক্ষা

আন্তর্জাতিক এনইএফ বৃত্তি পেলেন গাকৃবির ১২ শিক্ষার্থী

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ১২ জন মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ), জাপান কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে নয়জন ছাত্রী ও তিনজন ছাত্র রয়েছেন। পরিবেশ সংরক্ষণে অনন্য দায়বদ্ধতা ও উৎকৃষ্ট শিক্ষাগত সাফল্যের জন্য মনোনীত হয়েছেন তারা। 

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সবাই বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বৃত্তির আওতায় প্রতিজন শিক্ষার্থী বার্ষিক ৩৮ হাজার টাকা হারে তিন বছর পর্যন্ত এ আর্থিক সুবিধা পাবেন। 

উল্লেখ্য, এর আগে চলতি বছরের অক্টোবর মাসে গাকৃবির ২০ জন শিক্ষার্থী একই বৃত্তি লাভ করেছিলেন, যা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান সুনামের আরেকটি স্বীকৃতি। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্যের স্বীকৃতি পাচ্ছে, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই বৃত্তি শুধু আর্থিক সহায়তাই নয়, বরং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই কৃষি উন্নয়নে শিক্ষার্থীদের দায়িত্ব ও অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। বাংলাদেশকে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই উন্নয়ন কার্যক্রমে যে ধারাবাহিক সহায়তা জাপানের এনইএফ দিয়ে আসছে, তা দুই দেশের বন্ধুত্ব ও বৈশ্বিক পরিবেশ চিন্তার এক অনন্য উদাহরণ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদের শিক্ষার্থী নাফিসা জান্নাত অনুভূতি প্রকাশ করে বলেন, মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে হয়েও এনইএফ বৃত্তি পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। ভবিষ্যতে জাপানের উচ্চশিক্ষা গ্রহণ করে এমন কিছু করতে চাই, যা দেশ এবং বিশ্বের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও গাকৃবির আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন।

উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি মানবিক বেসরকারি সংস্থা। প্রতিষ্ঠার পর থেকেই তারা আন্তর্জাতিক সেমিনার আয়োজন, গবেষণা সহায়তা এবং উন্নয়নশীল দেশগুলোকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে নিতে নিরন্তর কাজ করে যাচ্ছে।

 

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo