• লিড নিউজ
  • জাতীয়

‎তারেক রহমান ট্রাভেল পাশ চাওয়ামাত্র ইস্যু করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমানের কাছে বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট আছে কি না—এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। তিনি এখনো ট্রাভেল পাশ চাননি; চাইলেই তা সঙ্গে সঙ্গে ইস্যু করা হবে।
‎
‎মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।
‎
‎এসময় তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে চিকিৎসকদের পরামর্শ ও দলের সিদ্ধান্ত অনুযায়ী সরকার সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।’
‎
‎তৌহিদ হোসেন আরও বলেন, ‘দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।’ এছাড়া তারেক রহমানের ঢাকা আসা নিয়ে এখনো সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার

১

নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...

image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

৩

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৪

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

image

বর্তমান গতিতে চললে বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে অন্তত ২০...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা...

  • company_logo