• রাজনীতি

খালেদা জিয়া কোনো দলের নয়, সব মানুষের নেত্রী: জামায়াত নেতা তাহের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও আপসহীন নেত্রী। আজকে উনি (খালেদা জিয়া) কোনো দলের নেত্রী নন। উনি সমগ্র মানুষের নেত্রী।

সোমবার দুপুরে রাজধানীর ইউনাইটের হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।হৃদরোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি ছিলেন এই জামায়াত নেতা। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তাহের বলেন, আমি আজকে অত্যন্ত বেদনার সঙ্গে, উৎকণ্ঠার সঙ্গে, আবেগের সঙ্গে বাংলাদেশের সব মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।

এসময় তিনি দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন।তাহের বলেন, জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের ব্যাপারে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতর আরও অনেক বেশি বোঝাপড়া প্রয়োজন। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতর আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন।

রাজনৈতিক দলগুলোসহ সবার প্রতি আহ্বান জানিয়ে এই জামায়াত নেতা বলেন, আমরা (যেন) আগামীতে আরও অনেক ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশেকে প্রাধান্য দিয়ে আমাদের কর্তব্য নির্ধারণ করি।

এদিকে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে জামায়াতের নবনিযুক্ত নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম আলাদা বিবৃতিতে বলেন, অপরিসীম ত্যাগ, সাহস ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রগঠনে সারাজীবন ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার অনমনীয় অবস্থান ও আন্দোলন জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরও বলেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি রেখে তাকে (খালেদা জিয়াকে) বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা তাকে মৃত্যুঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। পর্যাপ্ত ও যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার ক্রমাবনতি হয়েছে।

ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক উত্তরণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের এই সন্ধিক্ষণে দেশবাসী প্রত্যাশা করে—তিনি (খালেদা জিয়া) জাতির পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন। এ সংকটময় মুহূর্তে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করি।

 

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo