• রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতার ছেলে রেজা কিবরিয়া, বললেন ‘আমি গর্বিত’

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। আজ (সোমবার, ১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
‎
‎বেলা ১১টায় গুলশান কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপির ব্যানারে যুক্ত হন রেজা কিবরিয়া।
‎
‎বিএনপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘বিএনপিতে যোগ দিতে পারায় আমি গর্বিত। বিএনপিই দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। নতুন দেশ গড়ার পথচলায় তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
‎
‎জানা গেছে, রেজা কিবরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিএনপি ঘোষিত ২২৭ আসনের প্রার্থী তালিকায় হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে।
‎
‎উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
‎
‎এর আগে, তিনি গণফোরামে যোগ দিয়ে পরে দলটির সাধারণ সম্পাদক হন। তাকে কেন্দ্র করে গণফোরাম দুই ভাগে বিভক্ত হলে তিনি নুরুল হক নুরের সঙ্গে ‘গণঅধিকার পরিষদ’ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ওই দলেও বিভক্তি দেখা দিলে তিনি ‘আমজনতার দল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo