ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শনিবার (২৯ নভেম্বর) পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, আপনার (খালেদা জিয়া) সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি আপনার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানাই।
‘বাংলাদেশের উন্নয়নে আপনার অসাধারণ অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দৃঢ় ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিতে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।’
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি যেন আপনি দ্রুত ও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, যাতে আপনি আপনার দল এবং আপনার মহান জাতির জন্য শক্তি ও পথনির্দেশনার উৎস হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন।
নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...
নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...
নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা...

মন্তব্য (০)