• লিড নিউজ
  • জাতীয়

নীলফামারীতে বাড়ছে শীতের দাপট, শৈত্যপ্রবাহের আভাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : উত্তরের জেলা নীলফামারীতে ক্রমেই বাড়ছে শীতের প্রভাব। কমতে শুরু করেছে তাপমাত্রা, বইছে হিমেল হাওয়া। বেড়েছে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি, আর ফসলি জমি ও ঘাসের ডগায় জমছে শিশিরবিন্দু। 

শনিবার (২৯ নভেম্বর) নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিসের তথ্যমতে আজ ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনে রোদ থাকলেও রাত নামলেই শীত অনুভব হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর শীতের তীব্রতা বাড়ছে।

মোটরসাইকেল চালক আলিম বলেন, সকালে বের হয়ে খুব শীত অনুভব হচ্ছে। ভোরে গাড়ি নিয়ে বের হতে হয়, কুয়াশার কারণে এখন গাড়ির লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসী জানান, সকালে হাঁটতে বের হলে শীত লাগে, সঙ্গে কুয়াশাও বাড়ছে। আমরা এ জেলার মানুষ প্রতিবছরই আগেভাগে শীত অনুভব করি। ইতোমধ্যে শীত নেমে এসেছে। রাতে ও সকালে ঠান্ডা বেশি লাগে।

ডিমলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আমজাদ হোসেন বুলবুল বলেন, আজ ভোর ৬টায় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন কুয়াশা পড়ছে, সামনে কুয়াশা ও শীত আরও বাড়বে।

মন্তব্য (০)





image

তৃণমূলের ক্রীড়া প্রতিভা বিকশিত করা প্রধানমন্ত্রী তারেক রহ...

বগুড়া প্রতিনিধি: বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সকল স...

image

‎দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শীর্ষ ব্যবস...

image

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: সার্...

নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

image

‎দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না বলে হ...

image

ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল...

নিউজ ডেস্কঃ ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালা...

  • company_logo