• জাতীয়

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা বাড়ছেই। শুষ্ক আবহাওয়ার কারণে ছুটির দিনে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে উঠে এসেছে এই মেগাসিটি। শহরটির বাতাসের মানের স্কোর ২৪৫, যা নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

‎শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়। এ সময় সূচকে সবার ওপরে আছে প্রতিবেশী ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ৪৮১। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

‎বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ ২ নম্বরে ৪৫৯ স্কোর নিয়ে আছে পাকিস্তানের লাহোর। শীর্ষ ৪ নম্বরে আছে পাকিস্তানের করাচি, স্কোর ১৮৬। এই মানের বাতাসও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

‎আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে।

‎একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

‎২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

তৃণমূলের ক্রীড়া প্রতিভা বিকশিত করা প্রধানমন্ত্রী তারেক রহ...

বগুড়া প্রতিনিধি: বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সকল স...

image

‎দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শীর্ষ ব্যবস...

image

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: সার্...

নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

image

‎দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না বলে হ...

image

ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল...

নিউজ ডেস্কঃ ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালা...

  • company_logo