ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংগ্লি জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীদের পূর্ণ ও সমান অংশগ্রহণ নিশ্চিত করবে।
লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রদূত বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সুইজারল্যান্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বলে ঢাকাস্থ সুইস দূতাবাস জানিয়েছে।
তিনি বিশ্বব্যাপী এক উদ্বেগজনক বাস্তবতার কথা তুলে ধরে বলেন, প্রতি তিনজন নারীর মধ্যে একজন শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন।
রাষ্ট্রদূত রেটো রেংগ্লি বলেন, কোনো ধর্ম, সম্প্রদায় বা দেশই লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে মুক্ত নয়। তাই এটি প্রতিরোধ করা একটি সম্মিলিত দায়িত্ব।
তিনি নারী ও কন্যাশিশুদের সব ধরনের নির্যাতন থেকে রক্ষা করতে সরকার, সুশীল সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের ঐক্যবদ্ধ পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।
বাংলাদেশে নারীর অধিকার, ন্যায়বিচার ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে ধারাবাহিক সম্পৃক্ততার অংশ হিসেবে সুইজারল্যান্ডের সহায়তায় মানুষের জন্য ফাউন্ডেশনের অংশীদারিত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...
নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...
নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ...

মন্তব্য (০)