• লিড নিউজ
  • জাতীয়

দেশের ৬৪ জেলায় নতুন এসপি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে প্রত্যাহার এবং ৫১ জনকে রদবদল করা হয়েছে।

‎গত সোমবার (২৪ নভেম্বর) লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপারদের তালিকা চূড়ান্ত করা হয়। এর দুই দিন পর তাদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

‎বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

‎গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়। লটারির সময় ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎তার আগে গত শনিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়। দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলিসংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সে আলোচনার ধারাবাহিকতায় লটারি করে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হলো।

নতুন এসপিদের তালিকা

মন্তব্য (০)





image

চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন ...

image

মিরপুর-১০ মেট্রো স্টেশনে পাওয়া ব্যাগে জর্দার কৌটা ও পান ছ...

নিউজ ডেস্কঃ মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাও...

image

তৃণমূলের ক্রীড়া প্রতিভা বিকশিত করা প্রধানমন্ত্রী তারেক রহ...

বগুড়া প্রতিনিধি: বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সকল স...

image

‎দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শীর্ষ ব্যবস...

image

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: সার্...

নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

  • company_logo