• রাজনীতি

‎ভূমিকম্পের ঘটনায় জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জামায়াতের আমিরের ‎

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরী ও আশুলিয়া এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ এবং দেশের জনগণের প্রতি ধৈর্য ধারণ ও আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) রাতে এক বিবৃতিতে জামায়াত আমির একথা জানান।
‎
‎বিবৃতিতে তিনি বলেন, ‘সব বিপদ-আপদে দেশবাসীর সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বিপদ-আপদ দিয়ে মানুষকে সতর্ক করেন। আমাদের দেশে শুক্রবার ও শনিবার যে ভূমিকম্প সংঘটিত হয়েছে তা আমাদের জন্য সতর্ক সংকেত। যে কোনো ধরনের বিপদ-আপদ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। একমাত্র আল্লাহই আমাদের সব বিপদ-আপদ ও দুর্যোগ থেকে রক্ষা করতে পারেন।’
‎
‎তিনি আরও বলেন, ‘সব প্রকার দুর্যোগ মোকাবিলার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সরকারের দায়িত্ব। জনগণের পাশে থেকে বিপদ মোকাবিলায় জনগণের মনে সাহস সঞ্চার এবং ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি কমানোর লক্ষে দেশের ঝুঁকিপূর্ণ ভবনসমূহ চিহ্নিতকরণ এবং জনগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করার জন্য আমরা সংশ্লিষ্ট এলাকার কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo