• জাতীয়

নতুন পে স্কেলের দাবিতে ডিসেম্বরে মহাসমাবেশ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নতুন পে স্কেলের দাবিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সরকারি কর্মচারী নেতারা। কমিশনকে দেওয়া আলটিমেটামের আগেই শনিবার (২২ নভেম্বর) এক বৈঠকে কয়েক ডজন কর্মচারী সংগঠন এই কর্মসূচি চূড়ান্ত করে। 

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে হওয়া বৈঠকে নেতারা জানান, দীর্ঘদিন লম্বিত বেতন কাঠামো সংস্কারের নিশ্চয়তা না পেয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

বৈঠকে থাকা নেতারা বলেন, পে কমিশনকে ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়ার ঘোষণা রয়েছে।

এদিকে পে কমিশন সূত্র জানিয়েছে, এখনো সুপারিশ চূড়ান্ত হয়নি। খসড়া তৈরির কাজ চলছে, যার প্রায় ৫০ শতাংশ সম্পন্ন। এই সপ্তাহে সচিবদের মতামত নেওয়ার পর চূড়ান্ত প্রতিবেদনের দিকে অগ্রগতি হবে।

উল্লেখ্য, গত জুলাইয়ের শেষে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনকে প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে।

 

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo