ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভূমিকম্পের কারণে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা করে রোববার (২৩ নভেম্বর) সব ধরনের ক্লাশ ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এ তথ্য জানানো হয়।
শিক্ষার্থীদের উদ্বেগ এবং পরামর্শের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে একটি সভা করে। সেই সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ঢাবির সকল ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকবে। তিনি আরও বলেন, ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত অনেক শিক্ষার্থী তাদের উদ্বেগ প্রকাশ করলে তিনি উপাচার্যকে বিষয়টি জানিয়ে ছিলেন। উপাচার্য এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...
নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...
নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...
নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...
নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

মন্তব্য (০)